শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

নড়াইলে বরজে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নড়াইলের কালিয়া উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলী মিয়া মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নড়াইলে বরজে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
ছবিঃ সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলী মিয়া মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১৪ মার্চ) অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে নড়াগাতী থানায় ওই শিশুর বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়ন এলাকায় এই নক্কারজনক ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, আলী মিয়া মোল্যা শিশুটির মুখ বেঁধে বাড়ির নিকটবর্তী একটি পানের বরজে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে তার চাচা ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা আলী মিয়াকে ধরে ফেলেন এবং নড়াগাতী থানা-পুলিশের কাছে সোপর্দ করেন। রাতেই পুলিশ ভুক্তভোগী শিশুর পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখায়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির বাবার দায়ের করা মামলায় আসামিকে আজ দুপুরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুর শারীরিক পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।