বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

নরসিংদী জেলা প্রশাসনের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে ঈদ পুনর্মিলনী, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঈদের দিন রাতে নরসিংদী জেলা প্রশাসকের বাংলোতে আয়োজিত ঈদ পুনর্মিলনী, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা প্রশাসনের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবি : সংগৃহীত

নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে ঈদ পুনর্মিলনী, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঈদের দিন রাতে নরসিংদী জেলা প্রশাসকের বাংলোতে আয়োজিত ঈদ পুনর্মিলনী, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. আব্দুল মঈন খান এমপি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনজুর এলাহী, জেলা পরিষদ প্রশাসক আলহাজ তোফাজ্জল হোসেন, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. আব্দুল ওয়াহাব রাশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) বাইজিদ বিন মনছুর, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আলহাজ রাশেদুল হাসান রেন্টু, পলাশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন ভুইয়া মিলটন, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক-বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও নরসিংদী জেলা শাখার সভাপতি সারোয়ার হোসেন মৃধা, সিরাজগঞ্জ উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ও নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা, নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফুলকাম বাদশা, নরসিংদী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বি, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী এম. এ. মুসা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রেজওয়ান হোসাইন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান পলাশ, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক মো. সজল মিয়া, নরসিংদী বিএনপি নেতা সোহেল রানা এবং নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আতাউর রহমান মিঠুসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, সিভিল সার্জন, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি, আইনজীবী সমিতির সভাপতি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, নরসিংদীর বিভিন্ন উপজেলার ইউএনও ও এসিল্যান্ড, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কালেক্টরেট কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, কালেক্টরেট মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ।

প্রীতিভোজে বিখ্যাত মেজবানি মাংসসহ বিভিন্ন ধরনের উপাদেয় খাবার পরিবেশন করা হয়। নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার দুই কন্যা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। পাশাপাশি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি ও আলহাজ মনজুর এলাহী অনুষ্ঠানে মন মাতানো গান পরিবেশন করেন।