শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

নতুন দল গঠনের ইঙ্গিত মাহফুজ আলমের

সাম্প্রতিক সময়ে এনসিপি থেকে একের পর এক হেভিওয়েট নেতারা পদত্যাগ করছেন। এর পেছনে অন্যতম বড় কারণ হিসেবে উঠে এসেছে জামায়াতের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত, যা অনেক সমর্থক ও কর্মীর কাছে এনসিপির ঘোষিত অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত বলে বিবেচিত হচ্ছে। এছাড়া, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এবং নীতি নির্ধারণে মতাদর্শিক ভিন্নতাও দলটির ভাঙনের অন্যতম কারণ বলে বিশ্লেষকদের ধারণা।

নতুন দল গঠনের ইঙ্গিত মাহফুজ আলমের
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে এনসিপি থেকে একের পর এক হেভিওয়েট নেতারা পদত্যাগ করছেন। এর পেছনে অন্যতম বড় কারণ হিসেবে উঠে এসেছে জামায়াতের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত, যা অনেক সমর্থক ও কর্মীর কাছে এনসিপির ঘোষিত অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত বলে বিবেচিত হচ্ছে। এছাড়া, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এবং নীতি নির্ধারণে মতাদর্শিক ভিন্নতাও দলটির ভাঙনের অন্যতম কারণ বলে বিশ্লেষকদের ধারণা। এমন পরিস্থিতিতে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক পোস্ট করেছেন, তার ফেসবুক পোস্ট পর্যালোচনা করে অনেকেই এই বক্তব্যকে নতুন দল গঠনের ইঙ্গিত হিসেবে দেখছেন।

যারা এনসিপিকে ‘বিকল্প রাজনীতি’র সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হিসেবে দেখেছিলেন, তাদের একটি বড় অংশ এখন হতাশ। বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা, মানবাধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার এবং দ্বি-দলীয় কাঠামোর বাইরে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন এনসিপিকে ঘিরে তৈরি হয়েছিল, সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন উথ্বান-পতনের ফলে সেই স্বপ্নে ফাটল ধরেছে। এরই প্রেক্ষাপটে দল ছাড়ার প্রবণতা বাড়ছে, আর ভেতরে ভেতরে তৈরি হচ্ছে আস্থার সংকট।

এই অবস্থায় নয়া বন্দোবস্তের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে মাহফুজ আলমের বক্তব্য মূলত, হতাশ এবং দলত্যাগীদের নতুন একটি প্ল্যাটফর্ম তৈরির পূর্বাভাস বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তিনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান। পূর্বেই মাহফুজ আলম নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে জানিয়েছিলেন, এনসিপির অংশ হবেন না তিনি। যদিও তিনি এখনো স্পষ্ট কোনো ঘোষণা দেননি, তবে এসব ঘটনার বিশ্লেষণ করে সাবেক এই উপদেষ্টার নতুন দল গঠনের বেপারে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। মাহফুজ আলমের ফেসবুক পোস্ট হুবহু তুলে দেওয়া হল- 

আরেকবার চেষ্টা করে দেখি 

নতুনভাবে কিছু করার কথা বলার পর গত দুই সপ্তাহে কয়েকশ' ছাত্র ও নাগরিকদের সাথে কথা হয়েছে, যারা নূতন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যপারে একসময় আশাবাদী ছিলেন। যাদের সাথেই কথা হয়েছে তাঁদের মধ্যে একধরণের হতাশা ও আস্থাহীনতা দেখেছি। কিন্তু, কথা শেষে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে, আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই।

আপনারা যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার ও নূতন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী, দ্বি-দলীয় (এবারে জোট) কাঠামো নিয়ে অনাগ্রহী, তদুপরি আদর্শিকভাবে আপোসহীন এবং পলিসি-বেইজড রাজনীতি প্রত্যাশা করেন, তারা আশা করি যোগাযোগ করবেন। 

আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্ঠিক ভুল, বাস্তব সঙ্কট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। গত দেড় বছরের পর্যালোচনা শেষে আমরা কিভাবে নতুন করে শুরু করতে পারি, সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই।

এ ই-মেইল এ আপনারা আপনাদের কথা বা প্রশ্ন লিখে পাঠাতে পারেন। nationalvision24@gmail.com 
We need fresh blood. We need new people with higher ideals and long-term commitment. 
#justice_for_shaheed_osman_hadi