নবনিযুক্ত নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস এডমিরাল র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদায়ী নৌপ্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বার্তা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানায়, প্রধানমত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান যৌথভাবে নবনিযুক্ত নৌপ্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে এই নতুন পদমর্যাদার ব্যাজ পরিয়ে দেন।