বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

নতুন স্নায়ুযুদ্ধ নয়, সমতার বার্তা লুলার

বিশ্ব রাজনীতিতে উত্তেজনার আবহে নতুন করে ‘স্নায়ুযুদ্ধ’ শুরুর বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ব্রাজিল কোনোভাবেই বৈশ্বিক বিভাজনের পথে হাঁটতে চায় না বলে জানিয়েছেন তিনি।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ওয়াশিংটন সফরের আগে সব দেশের প্রতি সমান আচরণ নিশ্চিত করার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  সঙ্গে বৈঠকে বসবেন।

ভারত সফর শেষে গতকাল রোববার নিউ দিল্লীতে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে লুলা বলেন, ‘আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই যে আমরা কোনো নতুন স্নায়ুযুদ্ধ চাই না। আমরা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা চাই সব দেশকে সমানভাবে মূল্যায়ন করা হোক।’

আগামী মার্চের প্রথম সপ্তাহে ওয়াশিংটন-এ ট্রাম্পের সঙ্গে লুলার বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট লুলা জানান, সম্ভাব্য বৈঠকের আলোচ্যসূচিতে বাণিজ্য, অভিবাসন, বিনিয়োগ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে অংশীদারত্ব জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।

তবে সব ইস্যুতে দু’পক্ষের অবস্থান এক নয়। গাজা যুদ্ধ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-কে আটক করার প্রসঙ্গ এবং ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি পর্ষদ’ নিয়ে লুলা ও ট্রাম্পের মধ্যে মতপার্থক্য রয়েছে বলে জানা গেছে।