বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার

সৌদি আরবের রিয়াদের বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ আগামী শুক্রবার দেশে আনা হচ্ছে। ওই দিন সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদের বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ আগামী শুক্রবার দেশে আনা হচ্ছে। ওই দিন সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে জেদ্দার বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা দেবে। ওই ফ্লাইটেই শাহেদের মরদেহ আনা হবে।

শাহেদের গ্রামের বাড়ি বগুড়ার শাজাহানপুর থানার মাদলা গ্রামে।

গত ১০ অক্টোবর বিকেলে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় ১৩ জন নিহত হন। তাঁদের মধ্যে ছিলেন শাহেদ। একই হামলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের ওমরাহ ভিসাধারী মো. নাসরুল্লাহ বদরপুরিও নিহত হন। এ ঘটনায় আহত হন ২৭ জন বাংলাদেশি।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, শাহেদের নিয়োগকারী প্রতিষ্ঠান সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানির পক্ষ থেকে তাঁর বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল জমা দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।

এই অর্থ রিয়াদে বাংলাদেশ দূতাবাসের অ্যাকাউন্টে জমা রয়েছে। শিগগিরই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে তা নিহত শাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।