বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। ব্যক্তিগত শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে আজ সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে তার অব্যাহতিপত্র জমা দেন।
আবেদনপত্রে ড. ফায়েজ উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে বর্তমানে শারীরিক অবস্থা প্রতিকূল হওয়ায় তার পক্ষে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তিনি তার বর্তমান স্বাস্থ্যগত দিক বিবেচনা করে পদত্যাগপত্রটি গ্রহণ এবং এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৫ সেপ্টেম্বর উচ্চশিক্ষার তদারকি সংস্থা ইউজিসির শীর্ষ পদে তাকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তার এই আকস্মিক পদত্যাগের ফলে কমিশনের পরবর্তী প্রশাসনিক পদক্ষেপে কী পরিবর্তন আসে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।