যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার নিয়ে জোরালো মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের কাছে এত বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে যে চাইলে ‘অনন্তকাল’ ধরেও লড়াই চালিয়ে যাওয়া সম্ভব।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, "আমাদের কাছে এসব অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মজুত আছে এবং বড় জয়ের জন্য প্রস্তুত!!!,”
একই পোস্টে তিনি তার পূর্বসূরি জো বাইডেনের সমালোচনাও করেন। ট্রাম্প অভিযোগ করেন, বাইডেন ইউক্রেনকে "অনেক উচ্চমানের" মার্কিন অস্ত্র সরবরাহ করেছেন।
তার বক্তব্য অনুযায়ী, চার বছরের মেয়াদের শেষ দিকে বাইডেন ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন, যা ১৯০ মাইল বা ৩০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
সূত্র: বিবিসি