একদিনের সংক্ষিপ্ত ওমান সফর শেষ করে আবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।
সফরসূচি অনুযায়ী, শনিবার ইসলামাবাদ থেকে ওমানে যান তিনি এবং রোববার মাস্কাটে ওমানের সুলতানসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ইসলামাবাদে আরও কিছু বৈঠক শেষে আব্বাস আরাঘচি মস্কোর উদ্দেশ্যে রওনা হবেন।
এর আগে ইসলামাবাদে পৌঁছে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সাক্ষাৎ করেন।