পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওয়ানা হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে জামায়াতের প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতেই তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে ওমরাহর ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পাশাপাশি তিনি মক্কায় ইবাদত-বন্দেগি ও মদিনায় রাসুলুল্লাহ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন। সফরসূচি অনুযায়ী, ওমরাহ পালন শেষে আগামী ৬ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।