শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, সব মাফ করে দিয়েছি: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি।”

অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, সব মাফ করে দিয়েছি: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

সংবাদ অনুযায়ী, সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল বের করে সমাবেশে যোগ দেন এবং বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে জামায়াত আমির আরও বলেন, “আমরা বৈষম্যহীন ও সহিংসতামুক্ত বাংলাদেশের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আগামীর প্রজন্মের জন্য হিংসামুক্ত, ঐক্যের বাংলাদেশ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জালিমকে কারও দিকে হাত বাড়াতে দেব না।”

তিনি আরও যোগ করেন, “ধোঁকাবাজি, ব্যাংক ডাকাতি বা শেয়ারবাজার লুটপাটের রাজনীতি আমরা করতে চাই না। আমাদের রাজনীতি দেশের মালিক হওয়ার জন্য নয়, দেশের সেবক হওয়ার জন্য।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আল্লাহর দরবারে দোয়া করি ১২ তারিখ একটি সুষ্ঠু নির্বাচন হোক। এই নির্বাচনের মাধ্যমে অতীতের দুঃখ–দুর্দশার রাজনীতি কবর পাবে এবং নতুন রাজনীতির সূর্য উদয় হবে।”