শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

পাকিস্তানে বন্যায় শতাধিক মৃত্যু

পাকিস্তানে জুন মাসের শেষভাগ থেকে অব্যাহত মুষলধারে বৃষ্টি ও আচমকা বন্যায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন ৩ শতাধিক।

পাকিস্তানে বন্যায় শতাধিক মৃত্যু
ছবি : সংগৃহীত

পাকিস্তানে জুন মাসের শেষভাগ থেকে অব্যাহত মুষলধারে বৃষ্টি ও আচমকা বন্যায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন ৩ শতাধিক।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, বেশিরভাগ মৃত্যু ও হতাহতের ঘটনা ঘটেছে বসতবাড়ির কাঠামো ও ছাদ ভেঙে পড়ার কারণে। টানা বর্ষণ ও বন্যায় সবচেয়ে বড় ধরণের ক্ষতির মুখে পড়েছে খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাব প্রদেশ।

এর মধ্যে খাইবার পাখতুনখাওয়ায় অর্ধশতাধিক এবং পাঞ্জাবে ত্রিশের অধিক মানুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি ঘটে লাহোর ও গুজরানওয়ালা অঞ্চলের প্রায় চারশত বর্গকিলোমিটার এলাকা সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে।