শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান: ইরান

পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান: ইরান
ছবি : সংগৃহীত

পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি ইরানের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাবের ওপর উভয় পক্ষই ইতোমধ্যে নিজেদের মতামত ও মন্তব্য বিনিময় করেছে।

ইসমাইল বাঘাই জানান, এই আলোচনায় তেহরানের প্রধান দাবি হলো বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ (ফ্রোজেন ফান্ড) অবমুক্ত করা এবং দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে প্রত্যাহার করা।

তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরান নিজেদের অবস্থান ও মতামত স্পষ্ট করেছে এবং পাকিস্তানের মধ্যস্থতায় এই দ্বিপাক্ষিক আলোচনা প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র ওয়াশিংটনের সমালোচনা করে বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে ধরনের ‘ধারণা’ বা উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।