পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না। বরং এই ফলাফলকে তিনি স্বাভাবিক জনমতের প্রতিফলন হিসেবে মানতে রাজি নন এবং এর পেছনে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির প্রভাবশালী ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন।
মঙ্গলবার (৫ মে) কালীঘাটে নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান তুলে ধরেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেখানে লড়াইটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছিল, সেখানে ময়দান ছেড়ে চলে যাওয়া মানে অন্যায়ের কাছে মাথা নত করা।
নির্বাচনের পর তার পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চললেও, তিনি সেই জল্পনাকে নাকচ করে দেন। বরং বর্তমান পরিস্থিতিতে আরও দৃঢ়ভাবে রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।