শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

পহেলা বৈশাখে ৫ বিভাগে বৃষ্টির আভাস

পহেলা বৈশাখে দেশের পাঁচটি বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পহেলা বৈশাখে ৫ বিভাগে বৃষ্টির আভাস

পহেলা বৈশাখে দেশের পাঁচটি বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এর পরদিন বুধবার (১৫ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অধিকাংশ অঞ্চল শুষ্ক থাকবে। এদিন সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে শনিবার (১১ এপ্রিল) সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস রয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই সময়জুড়ে দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার পরিবর্তনশীলতা বজায় থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।