শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

পঞ্চদশ সংশোধনী : হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বিলোপসহ সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনীর বেশ কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে এই আইনি প্রক্রিয়া শুরু হয়।

পঞ্চদশ সংশোধনী : হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু
ছবি : সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বিলোপসহ সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনীর বেশ কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে এই আইনি প্রক্রিয়া শুরু হয়।

আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নিচ্ছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে লড়ছেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত বছরের ১৩ নভেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়েরের অনুমতি (লিভ টু আপিল) দিয়েছিলেন। তৎকালীন শুনানিতে রিটকারীদের পক্ষে আইনজীবী ড. শরীফ ভূঁইয়া এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক অংশ নিয়েছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে এই লিভ টু আপিলটি দায়ের করা হয়, যেখানে আপিলকারীরা পঞ্চদশ সংশোধনী আইনটি পুরোপুরি বাতিলের আর্জি জানিয়েছেন।