মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সপরিবারে যমুনায় তারেক রহমান

নির্বাচনপূর্ব রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যমুনায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সপরিবারে পৌঁছান তারেক রহমান। এর আগে সন্ধ্যা ৭টার দিকে গুলশানের বাসভবন থেকে যমুনার উদ্দেশে রওনা দেয় তার গাড়িবহর।

সূত্র জানায়, এই সাক্ষাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রের সার্বিক স্থিতিশীলতা, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রস্তাবিত সংস্কার এবং গণভোটের বিষয়গুলো আলোচনায় আসার কথা রয়েছে। বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতাও উপস্থিত থাকার কথা রয়েছে।

গত নভেম্বরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর নির্বাচনপূর্ব সময়ে এটি সরকারপ্রধানের সঙ্গে বিএনপি প্রধানের দ্বিতীয় বৈঠক। এ কারণে রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎ নতুন করে আলোচনা ও গুরুত্ব তৈরি করেছে।

এর আগে গত বছরের জুন মাসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।