শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমান একটি মোটর শোভাযাত্রা সহযোগে পুত্রজায়ায় অবস্থিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে এসে পৌঁছান। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল তাদের আন্তরিকতার সাথে স্বাগত জানান।

আনুষ্ঠানিকতার শুরুতে লালগালিচা সংবর্ধনা মঞ্চে তারেক রহমান ও জুবাইদা রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কুচকাওয়াজ পরিদর্শন করেন।

অভ্যর্থনা পর্ব শেষ হওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন। একইভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও তার মন্ত্রিসভার সদস্যদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সমুখে পরিচিত করেন।

আনুষ্ঠানিক পরিচয়ের এই পর্ব সম্পন্ন হওয়ার পর কার্যালয়ের প্রবেশদ্বারে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারেক রহমান। এর পরপরই দুই দেশের সরকারপ্রধান একটি একান্ত বৈঠকে মিলিত হন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়মুখী দীর্ঘ সড়কটির দুই পাশ বাংলাদেশ এবং মালয়েশিয়ার জাতীয় পতাকা দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়।