শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

প্রধানমন্ত্রীর মানবিকতা সবার জন্য শিক্ষণীয় : মীর হেলাল

আর্তমানবতার সেবায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগগুলো সবার জন্য শিক্ষণীয় বলে মন্তব্য করেছেন সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অনেক আগে থেকেই, যখন তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন, তখন থেকেই তার নির্দেশনায় সারাদেশে এ ধরনের জনকল্যাণমূলক কাজ পরিচালিত হয়ে আসছে।

প্রধানমন্ত্রীর মানবিকতা সবার জন্য শিক্ষণীয় : মীর হেলাল
ছবিঃ সংগৃহীত

আর্তমানবতার সেবায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগগুলো সবার জন্য শিক্ষণীয় বলে মন্তব্য করেছেন সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অনেক আগে থেকেই, যখন তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন, তখন থেকেই তার নির্দেশনায় সারাদেশে এ ধরনের জনকল্যাণমূলক কাজ পরিচালিত হয়ে আসছে।

শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় ও মেধাবীদের মাঝে বিশেষ উপহার ও সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শহীদ জামালের স্ত্রী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের বর্তমান অবস্থা ও সার্বিক খোঁজখবর নেন। একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা জপেল চাকমার হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। জপেলের উচ্চশিক্ষার পথ সুগম করতে তার পড়াশোনার জন্য মাসিক শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণাও দেওয়া হয়েছে এ সময়।

মানবিক এই সহায়তার অংশ হিসেবে ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশাকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠানটিতে দুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মো. আবুল কাশেম, সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য মাসুদ রানা লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।