শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সচিব (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটি বিশেষ গোয়েন্দা সংস্থার দীর্ঘ প্রচেষ্টায় আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে এই হাই-প্রোফাইল প্রতারককে আটক করা হয়।

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সচিব (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটি বিশেষ গোয়েন্দা সংস্থার দীর্ঘ প্রচেষ্টায় আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে এই হাই-প্রোফাইল প্রতারককে আটক করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুস সালাম দীর্ঘদিন ধরেই সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। এছাড়া অবৈধ আর্থিক লেনদেনসহ নানা ধরনের জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার সুনির্দিষ্ট অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সরকারের বিভিন্ন পর্যায়ে তার এই অপকর্মের তথ্য পৌঁছালে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।

প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাইয়ের পর সোমবার ভোরে আগারগাঁও পানির ট্যাংকি এলাকায় সালামের বাসভবনে অভিযান চালায় গোয়েন্দা সদস্যদের একটি দল। প্রায় ছয় ঘণ্টার রুদ্ধশ্বাস প্রচেষ্টার পর সকাল ৭টার দিকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন কর্মকর্তারা। অত্যন্ত চতুর এই প্রতারক দীর্ঘ সময় ধরে নিজেকে আড়ালে রাখার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

গোয়েন্দা সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর আব্দুস সালামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে এই প্রতারক চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন প্রভাবশালী ও সন্দেহভাজন ব্যক্তির সম্পৃক্ততার আভাস পাওয়া গেছে। তিনি এ পর্যন্ত ঠিক কতজন মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন এবং তার সিন্ডিকেটে আর কে কে রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।