বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয়ের অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে দুই পক্ষের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা উপহার হিসেবে প্রদান করেন। উপহারের একটি ছবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারকে দেখা যায়। অন্য ছবিটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র উপস্থিত রয়েছেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।