শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সড়ক যোগাযোগ ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বৈঠকটি সম্পন্ন হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সড়ক যোগাযোগ ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বৈঠকটি সম্পন্ন হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর সড়ক উন্নয়ন ও যানজট নিরসন সংক্রান্ত এই বিশেষ সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক মো. আব্দুস সালামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের উচ্চপদস্থ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে নগরীর সার্বিক সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও নাগরিক সেবা নিশ্চিতকরণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।