সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে পরিচালিত মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করেছেন, মার্কিন নৌ অবরোধ আগের মতোই কার্যকর থাকবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির পথে উল্লেখযোগ্য অগ্রগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক সাফল্য অর্জন করেছে। সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করার সুযোগ তৈরি হয়েছে কি না, তা পর্যালোচনার জন্যই অল্প সময়ের জন্য ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত রাখা হয়েছে বলে জানান তিনি।

তবে অবরোধ ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে অভিযান আবারও শুরু করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ও বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর ২১ এপ্রিল ট্রাম্প সেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন, যাতে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধানে পৌঁছানো সম্ভব হয়।

সূত্র: আল-জাজিরা।