বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যা: সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

গাজীপুর মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশের অভিযান চালিয়ে প্রধান আসামি, সাবেক ছাত্রদল নেতা আশিক ইসলাম স্বপনকে গ্রেফতার করেছে।

প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যা: সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার
প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার গ্রেফতার হওয়া সাবেক ছাত্রদল নেতা আশিক ইসলাম স্বপন।

গাজীপুর মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশের অভিযান চালিয়ে প্রধান আসামি, সাবেক ছাত্রদল নেতা আশিক ইসলাম স্বপনকে গ্রেফতার করেছে।

ঘটনা ঘটেছিল শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে। নিহত নারী ব্যবসায়ী রানু বেগম (৪০) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ এলাকার মো. হিরোনের স্ত্রী। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বপন তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ২টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে স্বপনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত স্বপন গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কলমেশ্বর এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রদলের গাছা থানা ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রানু দুলাল মার্কেটে ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামের একটি কাপড়ের দোকানের মালিক ছিলেন। টাকা লেনদেনকে কেন্দ্র করে স্বপনের সঙ্গে রানুর বিবাদ হয়। ক্ষিপ্ত হয়ে স্বপন শনিবার সকাল ১১টার দিকে রানুকে ছুরিকাঘাত করে। এ সময় রানুর ছেলে হৃদয় (২২) মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তারও ওপর হামলা চালানো হয়।

গুরুতর আহত মা-ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রানুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই হৃদয় বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।