শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল হাজী ইসমাইল আল বালুশি।

রোববার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ওমানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

দুই পক্ষই এ সময় বাংলাদেশ ও ওমানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি এবং খেলাধুলাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়।

সাক্ষাতে প্রতিমন্ত্রী অবৈধ অভিবাসনের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থান বা জিরো-টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তিনি দক্ষ ও আধা-দক্ষ কর্মী বিদেশে পাঠানোর ক্ষেত্রে সরকারের অগ্রাধিকার তুলে ধরেন।

তিনি বলেন, এ ধরনের কর্মী প্রেরণের মাধ্যমে একদিকে যেমন আয়োজক দেশগুলোর শ্রমবাজারে অবদান রাখা সম্ভব, তেমনি বাংলাদেশের অর্থনীতিও উপকৃত হবে।