শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা জানিয়ে বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা জানিয়ে বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজ ‘ইউএস অ্যাম্বাসি ঢাকা’-তে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।

পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।”

কূটনৈতিক মহলে এ শুভেচ্ছা বার্তাকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ধারাবাহিক সহযোগিতা ও পারস্পরিক অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।