শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

প্রতিশোধ নিতে মরিয়া ইরান, এবার মধ্য ইসরায়েলে তীব্র হামলা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সম্মিলিত অভিযানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় শোকাহত ইরান যেন হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। এরপর থেকেই ইসরায়েলসহ উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক হামলা শুরু করে ইরান। এমন পরিস্থিতিতে নতুন করে আরও একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর প্রকাশ করেছে আল জাজিরা।

ইসরায়েলের চ্যানেল টুয়েলভ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর একটি অংশ মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় আঘাত করে।

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলের মধ্যাঞ্চলে পড়ে কিছু ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।