বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপে দুপুর পর্যন্ত ভোট দিলেন ৬১ শতাংশ ভোটার

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ পরিবেশে। ভোটের গতি শুরু থেকেই ছিল তীব্র, আর দুপুর ১টার মধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপে দুপুর পর্যন্ত ভোট দিলেন ৬১ শতাংশ ভোটার

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ পরিবেশে। ভোটের গতি শুরু থেকেই ছিল তীব্র, আর দুপুর ১টার মধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আজ (বুধবার) রাজ্যের সাতটি বিভাগের ১৪২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ কোটি ২১ লাখ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত গড়ে ৬১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

এর আগে ২৩ এপ্রিল প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হয়। ওই ধাপে প্রায় সাড়ে তিন কোটি ভোটারের মধ্যে প্রায় ৯২ শতাংশ ভোটার তাদের ভোট দেন বলে জানায় নির্বাচন কমিশন।

আজকের ভোটে কলকাতা এবং দক্ষিণ বঙ্গের গুরুত্বপূর্ণ আসনগুলো রয়েছে। বিশেষ করে হুগলিতে ভোটার উপস্থিতি সবচেয়ে বেশি দেখা গেছে, যেখানে দুপুর ১টা পর্যন্ত ৬৪ দশমিক ৫৭ শতাংশ ভোট পড়েছে। হাওড়ায় ৬০ দশমিক ৬৮ শতাংশ, কলকাতা দক্ষিণে ৫৭ দশমিক ৭৩ শতাংশ এবং নদিয়ায় ৬১ দশমিক ৪১ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

নির্বাচন শান্তিপূর্ণ রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণ মোটামুটি শান্ত পরিবেশেই চলছে।

তবে ভবানিপুরে কিছুটা উত্তেজনা তৈরি হয়, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, শুভেন্দু অধিকারী একটি বুথে গেলে তাকে ঘিরে তৃণমূল সমর্থকরা বিক্ষোভ করেন এবং সেখানে তাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শুভেন্দুর চারপাশে তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। এর জবাবে তিনি ‘জয় শ্রীরাম’ এবং ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ বলে স্লোগান দেন এবং পরে ‘জয় বাংলা’ বলা ব্যক্তিদের তিনি বাংলাদেশি মুসলিম বলে মন্তব্য করেন।

সূত্র: দ্য পাইওনিয়ার