শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রাথমিক এক চমক দেখা যাচ্ছে। আজ সোমবার সকালে শুরু হওয়া এই গণনার সর্বশেষ তথ্যানুযায়ী, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।

পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল
ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রাথমিক এক চমক দেখা যাচ্ছে। আজ সোমবার সকালে শুরু হওয়া এই গণনার সর্বশেষ তথ্যানুযায়ী, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।

এখন পর্যন্ত বিজেপি ১৪৮টি আসনে লিড দিচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এগিয়ে আছেন ১০৩টি আসনে। এই প্রাথমিক ফলাফলকে ঘিরে রাজ্যের রাজনীতিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

আজ সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিট) কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালটের হিসাব নেওয়া হলেও বর্তমানে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গণনা পুরোদমে চলছে। পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, কেরালা, আসাম ও পুদুচেরিতেও আজ একযোগে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। ফলে গোটা ভারতের নজর এখন এই রাজ্যগুলোর ভাগ্যনির্ধারণী ফলের দিকে।

পশ্চিমবঙ্গ বিধানসভার মোট ২৯৪টি আসনের মধ্যে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৩টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা কেন্দ্রে নির্বাচনী অনিয়ম ও অপরাধের অভিযোগে নির্বাচন কমিশন সেই কেন্দ্রের ভোট বাতিল করেছে। কমিশন জানিয়েছে, আগামী ২১ মে ফলতা কেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হবে এবং সেই আসনের ফলাফল ঘোষণা করা হবে ২৪ মে। ফলে আজ ফলতা বাদে বাকি ২৯৩টি আসনের ফলাফল পর্যায়ক্রমে প্রকাশিত হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গণনাকেন্দ্রগুলোতে ত্রিস্তরীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং প্রতিটি রাউন্ড শেষে তথ্য হালনাগাদ করা হচ্ছে। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস থাকলেও গণনার শুরুতেই বিজেপি ম্যাজিক ফিগার ১৪৮-এর স্পর্শ করায় রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।