বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৫

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় একটি বাল্কহেডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব-৭।

পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৫
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় একটি বাল্কহেডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার মো. আনিস (২৯) ও মো. আলী (৪৭), ব্রাহ্মণবাড়িয়ার মো. মনির হোসেন (৪৫) এবং লক্ষ্মীপুরের মো. রুবেল (২৭)।

র‌্যাব জানায়, মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে মাদকের বড় একটি চালান চট্টগ্রামে আসছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ওই নৌযানটির পিছু নেয়। বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করার পর সেখান থেকে কয়েকজন পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করেন। পরবর্তীতে বাল্কহেডটির ইঞ্জিন রুমে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের ড্রামের ভেতর লুকিয়ে রাখা ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, জব্দকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক সাড়ে ৫ কোটি টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।