বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

পুকুরে ডুবে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসে পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সায়েম ফেরদৌস নামে আর্কিটেকচার বিভাগের এক শিক্ষার্থী।

পুকুরে ডুবে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসে পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সায়েম ফেরদৌস নামে আর্কিটেকচার বিভাগের এক শিক্ষার্থী।

রোববার (১৭ মে) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত সায়েম ফেরদৌস কুয়েটের আর্কিটেকচার বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি লালন শাহ্ হলের আবাসিক ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনার দিলালপুরে। তার বাবার নাম মো. আব্দুস সামাদ।

ক্যাম্পাস ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে সায়েম তার দুই বন্ধু মো. সামিউল হোসাইন ও রূপায়ন সরকারের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর তিনজন একসঙ্গে সাঁতার কেটে পুকুরের মাঝখানে গেলে হঠাৎ সায়েম পানিতে ডুবে যান।

তাকে ডুবে যেতে দেখে সঙ্গে থাকা দুই বন্ধু দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে পুকুরের গভীরতা প্রায় ২৫ ফুট হওয়ায় তারা ব্যর্থ হন।

পরবর্তীতে তারা দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান। খবর পেয়ে কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে অবহিত করে। পরে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

প্রায় ২০ থেকে ৩০ মিনিট তল্লাশির পর বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে ডুবুরিরা সায়েমকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। এরপর দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সায়েম ফেরদৌসকে মৃত ঘোষণা করেন।