সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

পুকুরপাড়ে তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নাটোরে একটি বিল এলাকার পুকুরপাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুকুরপাড়ে তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধারের পর তদন্তে পুলিশ। ছবি: সংগৃহীত


নাটোরে একটি বিল এলাকার পুকুরপাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে নাটোর সদর উপজেলার ভেদরার বিল এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত তরুণীর পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর আনুমানিক ১২টার দিকে সদর উপজেলার বড়ভিটা ভেদরারবিল এলাকার একটি পুকুরপাড়ে রক্তাক্ত অবস্থায় এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, কিছু দুষ্কৃতিকারী হত্যার পর ওই তরুণীকে ফেলে গেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিচয় শনাক্তকরণ ও হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।”

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও হত্যার কারণ জানতে তদন্ত জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।