রাজধানীর শাহবাগে পুলিশের অভিযানে গুরুতর আহত হয়েছেন ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মহিউদ্দিন রনি। বৃহস্পতিবার (রাত) তিনি এই হামলার শিকার হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার রাতে শাহবাগে যান মহিউদ্দিন রনি। ওই সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে।
এক পর্যায়ে ৫ থেকে ৭ জন পুলিশ সদস্য মহিউদ্দিন রনিকে লক্ষ্য করে হামলা চালান। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার এক সহযোগীকেও বেধড়ক মারধর করা হয়। পরে দুজনই গুরুতর আহত হয়ে সড়কে পড়ে গেলে ইনকিলাব মঞ্চের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে মহিউদ্দিন রনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বলা হয়েছে,
“শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত মহিউদ্দিন রনি। সবাই দোয়া করেন।”