শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

৬ ম্যাচে ৯ গোল করেও রাফিনিয়া বলছেন, ‘এখনো সেরা ছন্দে পৌঁছাতে পারিনি’

মাত্র ছয় ম্যাচে নয় গোল, এর মধ্যে হ্যাটট্রিকও রয়েছে। চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার হয়ে দুর্দান্ত ছন্দে থাকা রাফিনিয়া এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। তবে এমন পরিসংখ্যানও ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে আত্মতুষ্ট করছে না। তার দাবি, নিজের সেরা ফর্ম এখনো খুঁজে পাননি তিনি।

বুধবার রাতে ন্যু ক্যাম্পে রেসিং সান্তান্দারের বিপক্ষে ৭-২ গোলের বড় জয়ে হ্যাটট্রিক করেন রাফিনিয়া। এই তিন গোলের মাধ্যমে চলতি মৌসুমে লা লিগায় তার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯-এ। দলের জয়ে নিয়মিত অবদান রাখা নিয়ে নিজের পারফরম্যান্স প্রসঙ্গে রাফিনিয়া বলেন, ‘চলতি মৌসুমে নিজের পরিসংখ্যানে আমি মোটেও অবাক নই। এই পর্যায়ে পৌঁছাতে আমি কঠোর পরিশ্রম করেছি। সংখ্যা দেখে অনেকে হয়তো ভয় পেতে পারেন, তবে আমি পাই না। আমি জানি এর পেছনে আমার কতটা পরিশ্রম রয়েছে।’

ছয় ম্যাচে নয় গোল করার পরও নিজের পারফরম্যান্সকে চূড়ান্ত পর্যায়ের বলে মনে করছেন না রাফিনিয়া। বরং প্রতিনিয়ত নিজেকে আরও উন্নত করার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। এ বিষয়ে তার বক্তব্য, ‘আমার মনে হয় প্রতিনিয়ত নিজেকে শুধরে নেওয়ার চিন্তা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি কখনোই বলব না যে আমি একদম ঠিক আছি কিংবা সেরা ফর্মে পৌঁছে গেছি। কারণ তা বললে মিথ্যা বলা হবে। আমি সবসময় যতটুকু সম্ভব নিজের উন্নতি করার চেষ্টা করি।’

বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের অধীনে কাজের অভিজ্ঞতাও তুলে ধরেছেন রাফিনিয়া। জার্মান এই কোচের কারণে নিজের মানসিকতায় বড় পরিবর্তন এসেছে বলে মনে করেন তিনি। ফ্লিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাফিনিয়া বলেন, ‘ফ্লিকই সেই কোচ যিনি ক্লাবে আমার মানসিকতা বদলে দিয়েছেন। তার প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং যখনই সুযোগ পাব, তার প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করব।’