বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও নীতি-আদর্শ ভঙ্গের দায়ে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার
ছবিঃ সংগৃহীত

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও নীতি-আদর্শ ভঙ্গের দায়ে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাওসার মাহমুদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ নানা অনাচারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (এমপি) তার প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বহিষ্কৃত এই নেতার সঙ্গে দলের কোনো স্তরের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজেও এই আদেশটি প্রকাশ করা হয়েছে।