শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

রাজধানীর মোহাম্মদপুরের ‘কবজি কাটা’ গ্রুপের সদস্য গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কুখ্যাত কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য শহিদুল ইসলাম আপনকে (২৮) আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরের ‘কবজি কাটা’ গ্রুপের সদস্য গ্রেফতার
ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কুখ্যাত কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য শহিদুল ইসলাম আপনকে (২৮) আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী রবিবার এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, সিটিটিসির অধীনে থাকা সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি বিশেষ দল শনিবার রাত ৯টার দিকে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় এই অভিযান পরিচালনা করে। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘কবজি কাটা’ চক্রের এই সদস্যকে হাতেনাতে ধরা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে একটি চাপাতি এবং একটি সুইচ-গিয়ার বা ফোল্ডিং চাকু জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ধৃত আপনের নামে ইতিপূর্বেও রাজধানীর আদাবর থানায় অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। এই গ্রেফতারের পর তার বিরুদ্ধে নতুন করে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।