শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

রাজনীতিবিদ ও সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার স্থগিত

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্বনির্ধারিত দুটি ইফতার মাহফিল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিবিদ এবং সাংবাদিকদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ইফতার আয়োজনের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে।

রাজনীতিবিদ ও সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার স্থগিত
ছবিঃ সংগৃহীত

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্বনির্ধারিত দুটি ইফতার মাহফিল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিবিদ এবং সাংবাদিকদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ইফতার আয়োজনের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় ঐতিহ্য অনুযায়ী প্রতি বছরই বিএনপি কূটনীতিক, ওলামা মাশায়েখ, রাজনীতিবিদ ও সংবাদকর্মীদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। এবারও যমুনাতে এসব বিশিষ্টজনদের আপ্যায়নের প্রস্তুতি নেওয়া হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা ছিল। তবে সামগ্রিক অবস্থা পর্যালোচনা করে ৮ মার্চ রাজনীতিবিদদের এবং ১০ মার্চ সাংবাদিকদের জন্য নির্ধারিত ইফতার কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে।

দলীয় সূত্র থেকে জানা গেছে, ক্ষমতায় আসার পর প্রথম ইফতার হিসেবে আগামী ৬ মার্চ শুক্রবার কূটনীতিকদের সম্মানে বড় পরিসরে অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের প্রতিনিধি, মন্ত্রিপরিষদের সদস্য এবং সংসদ সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। এর পরদিন ৭ মার্চ একই স্থানে আলেম ওলামা ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানে ইফতার অনুষ্ঠিত হবে। তবে এর পরবর্তী দুই দিনের অনুষ্ঠান আপাতত স্থগিত থাকছে।