রবিবার, 8 নভেম্বর 2026
সকল বিভাগ

রোনালদোকে নিয়েই নামছে পর্তুগাল, শুরুর একাদশে দুই বদল

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ড্রয়ের পর সমালোচনার মুখে থাকা দলটি এবার উজবেকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুর একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ রবার্তো মার্টিনেজ।

আগের ম্যাচে নিষ্প্রভ পারফরম্যান্সের পরও দলের অধিনায়ক ও সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর আস্থা রেখেছেন পর্তুগাল কোচ। তবে একাদশ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার বের্নার্দো সিলভা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল পর্তুগাল। শিরোপার অন্যতম দাবিদার হিসেবে আসা দলটির পারফরম্যান্স নিয়ে ওঠে নানা প্রশ্ন। সেই কারণে উজবেকিস্তান ম্যাচে একাদশে পরিবর্তনের আভাস আগে থেকেই ছিল।

বের্নার্দো সিলভার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জোয়াও ফেলিক্স। রোনালদোর সঙ্গে তার মাঠের বোঝাপড়ার বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া আগের ম্যাচে একাদশে না থাকা ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন ডিয়াস ফিরেছেন মূল একাদশে। তার জন্য জায়গা ছেড়েছেন বেনফিকার ডিফেন্ডার তমাস আরাউহো।

তবে দলের বাকি অংশে বড় কোনো পরিবর্তন আনেননি মার্টিনেজ। আগের ম্যাচে সম্মিলিতভাবে প্রত্যাশামতো খেলতে না পারলেও দলের অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ওপরই ভরসা রেখেছেন তিনি।

বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে উজবেকিস্তানের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই পর্তুগালের সামনে। এই ম্যাচেও পয়েন্ট হারালে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়তে পারে রোনালদোর দল।

পর্তুগালের সম্ভাব্য একাদশ:

দিওগো কোস্তা, রুবেন ডিয়াস, রেনাতো ভেইগা, জোয়াও কানসেলো, নুনো মেন্ডেস, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও নেভেস, ভিতিনহা, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো।