শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

ঋণখেলাপির অভিযোগে সাবেক জাপা মহাসচিব চুন্নুর মনোনয়ন বাতিল

নির্বাচনের মাঠে বড় ধাক্কা খেলেন জাতীয় পার্টির একাংশের আলোচিত নেতা মুজিবুল হক চুন্নু। ঋণখেলাপির অভিযোগে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে জমা দেওয়া তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, রূপালী ব্যাংকের ঋণখেলাপি হওয়ায় মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র গ্রহণযোগ্য হয়নি। একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

রোববার (৪ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। এর আগের দিন শনিবার কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই করা হয়েছিল।

মনোনয়ন যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে তিনটি আসনের মোট ৩২ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকি ১৮ জন প্রার্থীকে বৈধ হিসেবে ঘোষণা করা হয়।

বাতিল হওয়া প্রার্থীদের বড় অংশই ছিলেন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন কার্যালয়ের সূত্র জানায়, অধিকাংশ ক্ষেত্রে শতকরা একভাগ ভোটারের স্বাক্ষরে অসঙ্গতি পাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে। পাশাপাশি কিছু প্রার্থীর ক্ষেত্রে সম্পদের হিসাব, হলফনামায় ত্রুটি, মামলার তথ্য গোপন এবং ঋণখেলাপির অভিযোগও কারণ হিসেবে উল্লেখ করা হয়।

একই দিনে মোট ২৯ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়ন বাতিল হয়। সব মিলিয়ে দুই দিনের যাচাই-বাছাই শেষে ৬১ জন প্রার্থীর মধ্যে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপরদিকে, মোট ৩৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ।