শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

রুশ তেলবাহী ট্যাঙ্কার জব্দ

যুক্তরাজ্যসহ সহযোগী রাষ্ট্রগুলোর সহযোগিতায় আটলান্টিক মহাসাগরে আন্তর্জাতিক বিধিনিষেধ লঙ্ঘনকারী ‘তাগোর’ নামের একটি রুশ তেলবাহী জাহাজ জব্দ করেছে ফ্রান্স।

রুশ তেলবাহী ট্যাঙ্কার জব্দ
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যসহ সহযোগী রাষ্ট্রগুলোর সহযোগিতায় আটলান্টিক মহাসাগরে আন্তর্জাতিক বিধিনিষেধ লঙ্ঘনকারী ‘তাগোর’ নামের একটি রুশ তেলবাহী জাহাজ জব্দ করেছে ফ্রান্স।

গত রোববার ব্রিটানি উপকূল থেকে প্রায় ৪০০ নটিক্যাল মাইল পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় ভুয়া পতাকা প্রদর্শন করে চলার সময় ফরাসি নৌবাহিনী এই ট্যাঙ্কারটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উল্লেখ করেন, সম্পূর্ণ সামুদ্রিক আইন অনুসরণ করেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মূলত দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থনৈতিক উৎস বন্ধ করা এবং নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার অপচেষ্টা রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার তেল রপ্তানির ওপর বৈশ্বিক নিষেধাজ্ঞা জারি করা হলে মস্কো তা এড়াতে একটি ‘ছায়া নৌবহর’ গড়ে তোলে। ২০১৫ সালের পর ফ্রান্সের পক্ষ থেকে এটি এ ধরনের চতুর্থ অভিযান।

অন্য দিকে ফরাসি নৌবাহিনীর এই পদক্ষেপকে ‘অবৈধ’ এবং ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জ্ঞাপন করেছে ক্রেমলিন। রাশিয়ার রাষ্ট্রপতির কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই প্রসঙ্গে জানান, নিজেদের বাণিজ্যিক পণ্যের নিরাপত্তা নিশ্চিতে রাশিয়া যেকোনো ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।