শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ-

সাইবার অপরাধ দমনে নিজেদের সক্ষমতা বাড়াতে ইতালির অংশীদারিত্ব চেয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার পুলিশ সদরদপ্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রোর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ-
ছবি : সংগৃহীত

সাইবার অপরাধ দমনে নিজেদের সক্ষমতা বাড়াতে ইতালির অংশীদারিত্ব চেয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার পুলিশ সদরদপ্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রোর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই বৈঠকে ইতালির রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে শুভেচ্ছা জানান। আলোচনা চলাকালীন তিনি বাংলাদেশ পুলিশের বর্তমান প্রশিক্ষণ কর্মসূচিগুলো ছাড়াও মানবপাচার রোধ, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, চোরাচালান বন্ধ এবং নিরাপত্তা সহায়তায় পারস্পরিক দক্ষতা বৃদ্ধিতে কাজ করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে আইজিপি সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট বিষয়ে উন্নত প্রশিক্ষণ প্রদানে ইতালির সহযোগিতা প্রার্থনা করেন। একইসঙ্গে তিনি দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে পেশাদার যোগাযোগ ও সমন্বয় আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন। এ সময় বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।