শুক্রবার, 16 অক্টোবর 2026
সকল বিভাগ

অবরোধ স্থগিতের পর নিষেধাজ্ঞাও প্রত্যাহার, পূজায় বাধা নেই সাজেক ভ্রমণে

বিবৃতিতে বলা হয়, সাজেক মাচলং বাজার পূজা উদযাপন কমিটির অনুরোধে এবং ধর্মীয় উৎসবের প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উদযাপিত হবে।

অবরোধ স্থগিতের পর নিষেধাজ্ঞাও প্রত্যাহার, পূজায় বাধা নেই সাজেক ভ্রমণে

দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছে স্থানীয় দুটি সংগঠন। এর পরপরই সাজেক ভ্রমণে জারি করা অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। ফলে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক ভ্রমণে আর কোনো বাধা থাকছে না।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে অবরোধ স্থগিতের ঘোষণা দেন গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।

বিবৃতিতে বলা হয়, সাজেক মাচলং বাজার পূজা উদযাপন কমিটির অনুরোধে এবং ধর্মীয় উৎসবের প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উদযাপিত হবে।

এর আগে উদ্ভূত পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা গণবিজ্ঞপ্তিতে অনিবার্য কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

অবরোধ স্থগিতের বিষয়ে দুই সংগঠনের বিবৃতিতে বলা হয়, তাদের এই কর্মসূচি কোনো রাজনৈতিক দলের প্রভাবে পরিচালিত হচ্ছে না। একই সঙ্গে কোনো জাতি, ধর্ম বা বর্ণের মানুষের বিরুদ্ধেও এ কর্মসূচি নয়। সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার উদ্দেশ্যে অবরোধ ডাকা হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।