শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

ইরানের সাথে দীর্ঘ সময় ধরে চলা আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছাতে না পেরে পাকিস্তান ত্যাগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। রোববার সকালে তিনি এয়ার ফোর্স টু বিমানে করে প্রতিনিধি দলসহ ইসলামাবাদের নুর খান বিমানঘাঁটি থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন। উড্ডয়নের ঠিক আগে বিমানের সিঁড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে তিনি উপস্থিতদের বিদায় জানান।

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন ভ্যান্স
ছবিঃ সংগৃহীত

ইরানের সাথে দীর্ঘ সময় ধরে চলা আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছাতে না পেরে পাকিস্তান ত্যাগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। রোববার সকালে তিনি এয়ার ফোর্স টু বিমানে করে প্রতিনিধি দলসহ ইসলামাবাদের নুর খান বিমানঘাঁটি থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন। উড্ডয়নের ঠিক আগে বিমানের সিঁড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে তিনি উপস্থিতদের বিদায় জানান।

পাকিস্তানের মধ্যস্থতায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় ‘ইসলামাবাদ আলোচনা’ শনিবার বিকেলে শুরু হয়ে প্রায় ২১ ঘণ্টা স্থায়ী হয়। বৈঠক শেষে রোববার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভ্যান্স আলোচনার ফলাফল সম্পর্কে বিশ্ব গণমাধ্যমকে অবহিত করেন।

সংবাদ সম্মেলনে জে ডি ভ্যান্স বলেন, দীর্ঘ ২১ ঘণ্টা আমরা অত্যন্ত নিবিড়ভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেছি, যা একটি ইতিবাচক দিক। তবে হতাশাজনক খবর হলো, দীর্ঘ প্রচেষ্টার পরেও আমরা চূড়ান্ত কোনো চুক্তিতে উপনীত হতে পারিনি।

তিনি আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র অত্যন্ত নমনীয় ও ইতিবাচক মনোভাব এবং স্বচ্ছ উদ্দেশ্য নিয়েই এই সংলাপে অংশ নিয়েছিল। দুই পক্ষের মধ্যে বিদ্যমান মতভেদের কারণে শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তিনি মন্তব্য করেন। জে ডি ভ্যান্সের এই বিদায়ের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান আলোচনার এই ধাপটি কোনো সুনির্দিষ্ট সমাধান ছাড়াই সমাপ্ত হলো।