বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

শোকজের পর হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এর আগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল।

শোকজের পর হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
ছবিঃ সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এর আগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল।

বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এই সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই অব্যাহতি আদেশ অনুমোদন করেন। দপ্তর সম্পাদকের পাঠানো এক বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে হামিমকে তার সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে।