বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

সীতাকুণ্ডে ৫ ড্রেজারসহ আটক ৫, দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ও বাঁশবাড়িয়া সমুদ্র উপকূলীয় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। এই অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি ড্রেজারসহ পাঁচজন ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সীতাকুণ্ডে ৫ ড্রেজারসহ আটক ৫, দেড় লাখ টাকা জরিমানা
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ও বাঁশবাড়িয়া সমুদ্র উপকূলীয় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। এই অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি ড্রেজারসহ পাঁচজন ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার সীতাকুণ্ডের কুমিরা ও বাঁশবাড়িয়া সমুদ্র তীরবর্তী এলাকায় কোস্ট গার্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং নৌ পুলিশের সমন্বয়ে একটি যৌথ টহল পরিচালিত হয়। অভিযানের সময় সমুদ্রের নিষিদ্ধ এলাকা থেকে অবৈধভাবে বালু তোলারত অবস্থায় পাঁচটি ড্রেজার হাতেনাতে ধরা পড়ে এবং সংশ্লিষ্ট পাঁচজনকে আটক করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ড্রেজারগুলোর মালিকপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধের পর আটককৃত ব্যক্তিদের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে ড্রেজারসহ তাদের মুক্তি দেওয়া হয়। উপকূলীয় পরিবেশ ও সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধে কোস্ট গার্ডের নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।