শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

শেষ মুহূর্তের নির্বাচন প্রস্তুতি; ২৯৯ আসনের প্রতিটিতেই পৌঁছেছে ব্যালট পেপার

দ্বাদশ নয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে বড় অগ্রগতির খবর দিল নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী, ভোটগ্রহণের জন্য নির্ধারিত ২৯৯টি আসনের প্রতিটিতেই ব্যালট পেপার পৌঁছে গেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের জন্য স্থাপিত মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে শতভাগ নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি এবং নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল।

আখতার আহমেদ জানান, “২৯৯ আসনে সব ব্যালট পৌঁছে গেছে। ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে যাবার বিষয়ের প্রজ্ঞাপনটি আজ প্রত্যাহার করা হবে।”

ভোট গণনা প্রসঙ্গে তিনি বলেন, পোস্টাল ব্যালট গণনায় কিছুটা সময় লাগলেও কোনো অবস্থাতেই অযথা বিলম্ব করা হবে না।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।