শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি সাউথ এবং দক্ষিণ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাই দায়ে আর্ন উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক অগ্রগতি, গণভোট এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নসহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্কারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে।

আলোচনাকালে সিঙ্গাপুরের হাইকমিশনার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকার শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সিঙ্গাপুরের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারত্বকে আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন। এ সময় হাইকমিশনার ডা. শফিকুর রহমানকে সিঙ্গাপুর সফরের জন্য আমন্ত্রণ জানান। বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানও উপস্থিত ছিলেন।