রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা সোয়া ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কারা বা কারা এ বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর পল্লবী এলাকায় সিরামিক রোডে সরকারি কলেজের পাশে পার্ক করে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, সকালে বৃষ্টির মধ্যে সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির ভেতরের আসনগুলো পুড়ে গেছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি হাসান বাসির।