শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সিআইডি প্রধান হলেন ইবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার মোশাররফ হোছাইন

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) শীর্ষ পদে নতুন করে দায়িত্ব পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক ছাত্র ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। রোববার ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিআইডি প্রধান হলেন ইবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার মোশাররফ হোছাইন
ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) শীর্ষ পদে নতুন করে দায়িত্ব পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক ছাত্র ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। রোববার ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রাতিষ্ঠানিক তথ্যে জানা গেছে, ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের অর্থাৎ ১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষের একজন কৃতী শিক্ষার্থী ছিলেন। এই বিদ্যাপীঠ থেকে উচ্চশিক্ষা ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি ১৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে পুলিশ ক্যাডারে মেধার স্বাক্ষর রেখে পেশাজীবন শুরু করেন।

পারিবারিকভাবে ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ফেনী সদর উপজেলার বাসিন্দা। নিজের দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি পুলিশ প্রশাসনের নানামুখী ও গুরুত্বপূর্ণ বিভিন্ন উইংয়ে অত্যন্ত নিষ্ঠা, সুনাম ও দক্ষতার সাথে নিজের দায়িত্ব সম্পাদন করেছেন। অপরাধ তদন্ত বিভাগের প্রধান হিসেবে এই নতুন দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা তথা এনএসআই-এর পরিচালক পদে অত্যন্ত সফলতার সাথে কর্মরত ছিলেন।