মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

“সিস্টেম কাকতালীয়ভাবে বদলায় না, যুবসমাজের সিদ্ধান্তেই আসে পরিবর্তন: জামায়াত আমির”

জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “সিস্টেম কাকতালীয়ভাবে বদলায় না। যুবসমাজ যখন সিদ্ধান্ত নেয়, পরিবর্তন তখনই আসে।” এই মন্তব্য তিনি আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে করেন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা আমাদের জুলাইয়ের অগ্রসেনানী। তোমরা না থাকলে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের স্বপ্নও দেখতে পারতাম না। আমার ভালোবাসা ও গভীর সম্মান তোমাদের জন্য। যেভাবে তোমরা ৩৬শে জুলাই পর্যন্ত অবিচল ছিলে, আমার আত্মবিশ্বাস, আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার সব পথও তোমরা রুখে দেবে।”

জামায়াত আমির আরও বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন পূর্বের কোনো নির্বাচনের মতো নয়। এই নির্বাচন নির্ধারণ করে দেবে, গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ, সার্বভৌমত্ব নাকি আধিপত্য, কী হবে বাংলাদেশের ভবিষ্যৎ। ষড়যন্ত্র, ফাঁদ, উসকানি কিংবা অপপ্রচার—কোনোটিই যেন তোমাদের ভোট বাধাগ্রস্ত করতে না পারে। শান্ত থাকো, সতর্ক থাকো, লক্ষ্যপানে দৃঢ় থাকো।”

ডা. শফিকুর রহমান শেষ করেন, “মনে রেখো, সিস্টেম কাকতালীয়ভাবে বদলায় না। যুবসমাজ যখন সিদ্ধান্ত নেয়, পরিবর্তন তখনই আসে। ১২ ফেব্রুয়ারি তোমাদের সিদ্ধান্ত জানিয়ে দাও একটি নতুন বাংলাদেশের জন্য। সেটাই হবে প্রকৃত অর্থে বাংলাদেশ ২.০।”